‘আশোকা ফেলো’ হলেন বিওয়াইএলসির ইজাজ আহমেদ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৭:৩১
 
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইজাজ আহমেদ ‘আশোকা ফেলো’ হিসেবে নির্বাচিত হয়েছেন। তরুণদের নিয়ে নেতৃত্ব তৈরির কাজ তরান্বিত করার স্বীকৃতি হিসেবে তিনি ফেলো নির্বাচিত হয়েছেন।
 
আশোকা বাংলাদেশের কান্ট্রি লিডার আব্দুল্লাহ চৌধুরী বলেন, বিভিন্ন সামাজিক উদ্যোগের ক্ষেত্রে তরুণদের যোগ্য করে গড়ে তোলার জন্য ইজাজ আহমেদ যে কাজ করে যাচ্ছেন তার স্বীকৃতি এই আজীবন ফেলোশিপ। আশোকা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী সামাজিক উদ্যোক্তাদের নেটওয়ার্ক।
 
২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত ৭ বছর বিওয়াইএলসি প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বিওয়াইএলসি। বিশ্বের ৭০টি দেশে প্রায় তিন হাজার সামাজিক উদ্যোক্তা এই ফেলোশিপ পেয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি