ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ব্যবসায়ী ছিনতাইয়ের কবলে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২০:২৭
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক ব্যবসায়ীকে মারধর করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
 
জানা গেছে, রবিবার সোনালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন চাতাল ব্যবসায়ী জামাল উদ্দিন। পথে সন্ধ্যায় ৫/৬ জন সন্ত্রাসী জামাল উদ্দিনের পথরোধ করে তাকে কিলঘুষি দিয়ে সোনালী ব্যাংক সারিয়াকান্দি শাখা থেকে উত্তোলন করা পাঁচ লাখ  টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী সহযোগিতায় থানা পুলিশ ঘটনায় জড়িত আবুল কালামকে আটক করে।
 
সারিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মশিউর রহমান জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।