ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আরজু বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আরজু বেগম কুঞ্জেরহাট এলাকার শাজাহান মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, ভোরের দিকে বিছানার পাশে থাকা বৈদ্যুতিক বোর্ডের সংস্পর্শে আরজু বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
