রাজধানীতে বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ০৯:২৮
রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনে একটি গার্মেন্টসের ডাইং সেকশনের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে ‘একটিভ গার্মেন্ট’-এ বয়লার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
 
দগ্ধ দুই শ্রমিক হলেন- স্বপন (২২) ও আরিফ (১৭)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণে তাদের শরীর ৯০ শতাংশের বেশি পুড়েছে বলে জানান ঢামেক হাসপাতাল ক্যাম্প ‍পুলিশ সেন্টু চন্দ্র দাস।
 
গার্মেন্টসের ম্যানেজার ম্যাগানকো পাল জানান, রাতে কাজ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ওই দুই শ্রমিক দগ্ধ হন।