চাঁপাইনবাবঞ্জের নাচোলে ১শ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার শিব-নারায়ণপুর গ্রামের ফজর আলির ছেলে বকুল (২৬)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার সকাল পৌনে ৬টার সময় পৌর এলাকার মাক্তাপুর রোডের ইসলামপুর এতিমখানার সামনে রাজ-মেট্রো-হ-১২-০৪৬৯ নম্বরের একটি মোটরসাইকেলসহ বকুলকে (২৬) আটক করে। ওই সময় মোটরসাইকেলে থাকা ব্যাগের মধ্যে ১শ বোতল ফেন্সিডিল জব্দ করে। এ ব্যাপারে নাচোল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
