সাতক্ষীরায় ট্রাক ভর্তি অবৈধ মালামাল জব্দ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৪:১০
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিজিবি অভিযান চালিয়ে ট্রাক ভর্তি আড়াইকোটি টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর জব্দ করা হয়েছে। সোমবার ভোরে কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। 
 
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন পিএসসি জানান, হাবিলদার বারেকের নেতৃত্বে সোমবার ভোরে বিজিবি'র একটি টহল দল কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাচালানের মালামাল বহনকারী একাধিক নাম্বারের প্লেট লাগানো একটি ট্রাককে জব্দ করে। তবে ট্রাকের চালক ট্রাকটি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে সক্ষম হয়নি। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর জব্দ করে। যার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।