শিবপুরে শিক্ষকদের বিক্ষোভ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৪:৪০
নরসিংদীর শিবপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি শিবপুর উপজেলা শাখার উদ্যোগে বেসরকারি শিক্ষকরা বিক্ষোভ করে। 
 
সোমবার বেলা ১২ টায় ৮ম জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত চাকরি জাতীয়করণের লক্ষ্যে বিক্ষোভ মিছিল হয়।
 
এ সময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি আজিজুর রহমান খান ভুলু, বাংলাদেশ শিক্ষক সমিতির শিবপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. নূরুল হক, যুগ্ম আহ্বায়ক মো. মনির উদ্দিন, সদস্য মোজাম্মেল হক খন্দকার, মোহাম্মদ আলী খান, আবদুল্লাহ আল মামুন মৃধা, সহিদুল্লাহ শেখ প্রমুখ।