নগরকান্দায় মাদ্রাসা ছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৪:৫৮
ফরিদপুরের নগরকান্দায় অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
 
থানা সূত্রে জানা গেছে, উপজেলার জুঙ্গরদী কাশিমুল উলুম মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র ও আশফরদী গ্রামের কামাল খন্দকারের ছেলে হেদায়েত উল্লাহকে (১০) গত বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা থেকে বোনের অসুস্থতার কথা বলে প্রতিবেশী মোশারেফ খন্দকারের ছেলে রুবেল (২০) ঢাকা নিয়ে যায়। সেখানে হেদায়েতুল্লাহকে বন্দি করে পরিবারের নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। IMG0
 
নগরকান্দা থানার ওসি আফসার উদ্দিন ও এসআই সুকান্ত দত্ত সুকৌশলে অপহরণকারীদের মুক্তিপণের আংশিক ৫ হাজার টাকা বিকাশে প্রদান করেন। বাকি টাকা দেয়ার কথা বলে ভাঙ্গা আসতে বললে সোমবার সকালে অপহরণকারীর একজন হেদায়েদউল্লাহকে নিয়ে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে উপস্থিত হয়। পরে পুলিশ তাদের আটক করে। 
 
ওসি আফসার উদ্দিন জানান, অপহরণকারী একজনকে গ্রেফতার করেছি বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।