সৈয়দপুরে ইয়াবাসহ আটক ১

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৫:৩৬
নীলফামারীর সৈয়দপুরে এগার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরের পাঁচমাথা মোড় থেকে সাতনুসকে (৪৫) গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করে। তিনি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের মুন্সিপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
 
পুলিশ জানায়, তার দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়। দীর্ঘদিন যাবত তিনি ইয়াবা ব্যবসা করে আসছিলেন। অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর থানার এসআই সাহিদ, এসআই অলক কান্তি ও সঙ্গীয় ফোর্স। 
 
আটকের বিষয়টি সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম নিশ্চিত করেন।