বিশ্বনাথে মাটি কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৬:১০
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সরকারি খাস জমি থেকে মাটি কাটার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

সোমবার সকাল সাড়ে আটটায় উপজেলার বাওনপুর গ্রামের আয়াস আলী ও মাস্টার আবদুল মতিনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জহুর আলী (৩৫) একই গ্রামের মৃত মনোহর আলীর ছেলে।  
আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
থানা পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।