রাঙ্গামাটি প্রতিনিধি
গতকাল মঙ্গলবার সকালে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ)’র আয়োজনে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিল ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন এনসিটিএফ কাটাছড়ি শাখার সভাপতি সুপ্রিয় চাকমা।
