বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : যুবলীগ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২১:০৮

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দুরদর্শী চিন্তা, দৃঢ়চেতা ও বিচক্ষণ নেতৃত্ব, সুচিন্তিত পরিকল্পনা ও সীমাহীন দেশপ্রেমের কারণে সামাজিক, অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে বিষ্ময় সৃষ্টি করেছে বাংলাদেশ। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিরাজ করছে নজিরবিহিন স্থিতিশীলতা। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান এখনো অত্যন্ত সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত।

 

২১ জানুয়ারি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে  সোমবার  দুপুর ২টার দিকে সিলেট নগরীর রেকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত যুবলীগ সিলেট জেলা ও মহানগর শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তৃতায় যুবলীগ চেয়ারম্যান বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ২০০৮ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর অত্যন্ত দ্রুততার সাথে দেশ ও জাতিকে প্রত্যাশিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। তার উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত নামক অপশক্তি ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও নানারকম ঘৃণ্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, জাতিসংঘের প্রতিনিধি ড. আব্দুল মোমেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মুজিবুর রহমান চৌধুরী, মাহাবুবুর রহমান হিরন, ড. আহম্মদ আল কবির, আনোয়ার হোসাইন, ড. এনামুল কবির ইমন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, মুহাম্মদ বদিউল আলম, আসাদুল হক আসাদ, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, রফিকুল ইসলাম চৌধুরী, সহ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য এন আই আহম্মেদ সৈকত, রেকায়েত আলী খাঁন নিয়ন, মুক্তাদিউর রহমান শিমুল, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাঈনুল হোসেন খাঁন নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।