গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে জামালপুর ইউনিয়নের দড়ি তাজপুর গ্রামে দুইজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন, ওই গ্রামের ছামিরুল ইসলাম (২০) ও কাকন (২৫)।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদ রুবেল মামলার বরাত দিয়ে জানান, শিশুটি শনিবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় বন্ধু কাকনের সহযোগিতায় ছামিরুল তার মুখ চেপে ধরে বাড়ির পাশে বাঁশ বাগানে নিয়ে যায়। সেখানে ছামিরুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
