আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ মানববন্ধনে জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার সভাপতিত্ব করেন।
এতে সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদের জেলার যুগ্ম-আহ্বায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হেমন্ত মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা, অর্থ সম্পাদক দিপেন চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক সুপন চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
সংহতি প্রকাশ করেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক প্রশান্ত কুমার সাহা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জনউদ্যোগ রাজশাহীর জুলফিকার আহম্মেদ গোলাপ ও বাসদের জেলা সমন্বয়ক দেবাশিষ রায়।
