ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ডিন হলেন আইন বিভাগের শিক্ষক নুরুন নাহার। সোমবার আইন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে নুরুন নাহার সাবেক ডিন মোহাম্মদ জহুরুল ইসলামের কাছ থেকে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি এমতাজ হোসেন, আইন বিভাগের সভাপতি শাহজাহান মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের শিক্ষক আবদুল করিম খাঁন। নুরুন নাহার আগামী দুই বছর আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
