সড়ক পার হতে গিয়ে বাসচাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২০:৫৭
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাসচাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত শায়েল (৯) উপজেলার চরনূর আহমদ গ্রামের তাহির মিয়ার ছেলে ।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখে।
 
সোমবার সকাল ১০ টায় স্কুলে যাওয়ার পথে উপজেলার পূর্ব বড়চর নামক স্থানে রাস্তা পার হচ্ছিল। এ সময় হবিগঞ্জগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে রাখে।
 
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, শায়েল পূর্ব বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।