মান্নার সুচিকিৎসা দাবি নাগরিক ঐক্যের

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ২১:০১
কারাগারে অসুস্থ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সুচিকিৎসা ও মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
 
গ্রেফতারের পর  থেকে গত ১১ মাস সংগঠনটি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সোমবার দুপুরে তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক ঐক্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দীপু।
 
তিনি বলেন, গত ১৬ জানুয়ারিতে বিনাবিচারে কারাবন্দি মাহমুদুর রহমান মান্না হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ খবরে গতকাল তার স্ত্রী কারাফটকে ছুটে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ তার স্বামীর সঙ্গে দেখা করতে দেয়নি।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার, ওহিদুজ্জমান, আতিক রহমান, ইসলামউদ্দিন প্রমুখ।