বরিশালে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৪:৫৬
 
বরিশাল নগরীর ওষুধ ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানান স্থানীয় ফার্মেসি মালিকদের সংগঠন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য খলিলুর রহমান।
 
এর আগে স্থানীয় ব্যবসায়ী অরুণকে আটকের ঘটনায় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ফার্মেসির ঐ সংগঠন অনির্দষ্টকালের ধর্মঘট শুরু করে।
 
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানান, ব্যবসায়ী আটকের ঘটনা নিয়ে কোতোয়ালি মডেল থানায় নগরীর বিশিষ্ট চিকিত্সক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির নেতারা সভা করেন। সভায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।