তালায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৬:৪৯
সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত এরফান (৫০) উপজেলার দাতপুর গ্রামের মৃত কুসুই শেখের পুত্র।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা এলাকায় খুলনাগামী একটি ট্রাক ওই বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী এরফান মারা যান। 
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে।