সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা ক্যাম্পাসে শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমএ রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আ. হ. ম মোস্তফা কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, লোটাস কামাল গ্রুপের চেয়ারম্যান ও সিইও কাসমিরি কামাল এবং কানাডিয়ান ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. চৌধুরী নাফিস সারাফাত।