সৈয়দপুরে দুই মাদকসেবী ও এক ডাকাত আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৩:১২
নীলফামারীর সৈয়দপুরে দুই মাদকসেবী ও এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
 
উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তফির উদ্দিন (৩০) নামের এক ডাকাতকে আটক করে পুলিশ। তার বাবার নাম কেছোর উদ্দিন। এছাড়া শহরের বাঁশবাড়ি এলাকার আকতার হোসেনের ছেলে একরাম হোসেন (২৬) ও রসুলপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে মিন্টুকে (২৪) গাঁজা সেবনের সময় আটক করা হয়। সৈয়দপুর থানার এসআই কার্তিক তাদের আটক করেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম।