আড়াইহাজারে কোয়েল পাখির খামারে আগুন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৫:৩২
আড়াইহাজারে একটি কোয়েল পাখির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পোপালদী পৌর সভার টোকসাদী গ্রামের মিয়া চানের খামারে এ ঘটনা ঘটে। 
 
খামারের মালিক মিয়া চান বলেন, 'রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা আমার কোয়েল পাখির খামারে আগুন ধরিয়ে দেয়। আগুনের শো শো শব্দে ঘুম ভেঙ্গে গেলে আশেপাশের লোকজন এসে আগুণ নিয়ন্ত্রণ আনে। আগুণে খামারে দু-পাশের পর্দার কাপড় পুড়ে যায়। এ সময় খামারে থাকা শতাধিক কোয়েল পাখি আগুনে পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণ করার সময় প্রায় হাজার হাজার পাখি উড়ে চলে যায়। সাড়ে ৬ হাজার পাখি খামারে ছিল। 
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্ত  করা হচ্ছে।