চৌগাছায় বিদ্যুত্স্পৃষ্টে মহিলার মৃত্যু

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২২:২৭

চৌগাছা (যশোর) সংবাদদাতা

চৌগাছায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সাথি দাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি শহরের ইছাপুর ঋসিপাড়ার অধির দাসের স্ত্রী ও শহরের মধুমতি ক্লিনিকের পরিচ্ছন্ন কর্মী। সোমবার ভোর ছয়টায় নিজ বাড়িতে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। নিহতের স্বামী অধির দাস হাসপাতালে সাংবাদিকদের জানান তার স্ত্রী শহরের মধুমতি বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেন। হাসপাতালের ডিউটিতে যাওয়ার জন্য প্রতিদিনের মত সকালে বাড়ির কাজ সারছিলেন। এ সময় পাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য নেয়া বিদ্যুতের সাইডলাইনের তারে বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য সরকারি মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মধুমতি হাসপাতালের পরিচালক সোহরাব হোসেন উজ্জল সাথি দাস তাদের পরিচ্ছন্ন কর্মী বলে নিশ্চিত করেছেন।

চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আওরঙ্গজেব বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ডিউটি অফিসার (এসআই) কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।