শীতকালীন সবজির মধ্যে ব্রকোলি বাজারে হরহামেশাই দেখা যায়। ফুলকপির মতো দেখতে এই সবজিটি অনেকে সবুজ ফুলকপি হিসেবে বলে থাকেন। যারা ডায়েট করতে চান তারা ব্রকোলি বেছে নিতে পারেন। চলুক জেনে নেয়া যাক খুব সহজেই কিভাবে স্টার ফ্রাই ব্রকোলি তৈরি করতে পারবেন।
উপকরণ:
ব্রকোলি ১ টা, লবণ আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, ম্যাগি ম্যাজিক মাশালা আধা চা চামচ, ঘি দুই চামচ।
প্রণালী:
ব্রকোলির ফুলগুলো ছোট ছোট করে কেটে নিন, ফুটন্ত পানিতে দুই-তিন মিনিট রেখে পানি ঝড়িয়ে নিন। একটি প্যানে বাটার গলিয়ে ব্রকোলি দিন। এরপর বাকি সব মশলা দিয়ে দিন। তিন-চার মিনিট নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করুন।
