নীলফামারীর সৈয়দপুরে পাবলিক টয়লেটে গাঁজা সেবনের সময় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শহরের কাজীপাড়ার গফুরের ছেলে হালিম (২৪), হামিদুলের ছেলে সালমান শাহ (২২) ও আশরাফের ছেলে মামুন (২৮)।
পুলিশ জানায়, শহরের রেললাইন সংলগ্ন গণশৌচাগারে গোপনে গাঁজা সেবনের সময় থানার এসআই সাইদ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম।
