ত্বকের ধরন অনুযায়ী আপেলের ফেসপ্যাক

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১২:১৪
 
স্বাস্থ্যগুণের দিক থেকে আপেল বেশ উপকারী এটি সবারই জানা। তবে এই ফলটি রূপচর্চার ক্ষেত্রেও বেশ কার্যকরী। সব ত্বকের জন্য এই ফলটি ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা যায়। চলুন জেনে নেয়া যাক ত্বকের ধরন অনুযায়ী কিভাবে আপেলের ফেসপ্যাক ব্যবহার করবেন।
 
শুষ্ক ত্বকের জন্য:
এক টেবিল চামচ গ্রেট করা আপেল এবং আধা চা চামচ অলিভ অয়েল নিন। এটি খুব ভালোভাবে মেশান। মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
 
তৈলাক্ত ত্বকের জন্য:
এক চা চামচ গ্রেট করা আপেল, এক চা চামচ টকদই ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
মিশ্র ত্বকের জন্য:
এক টেবিল চামচ গ্রেট করা আপেলের সাথে আধা চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
ব্রণপ্রবণ ত্বকের জন্য:
এক চা চামচ গ্রেট করা আপেলের সাথে আধা চা চামচ লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে নিন। এটি শুধু ব্রণের উপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন।