বগুড়ায় বাল্য বিয়ের শিকার রুবিনার লাশ উদ্ধার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৬:০৭
বগুড়ায় বাল্য বিয়ের শিকার স্কুল ছাত্রী রুবিনা খাতুনের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে আবু তাহের পলাতক রয়েছে।
 
বৃহস্পতিবার সকালে বগুড়া শহরতলীর নওদাপাড়া কলোনী এলাকায় রুবিনা খাতুনের নানা বুলু মুন্সির বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
 
নিহতের বাবার অভিযোগ, যৌতুকের দাবিতে জামাই  আবু তাহের তার মেয়ে রুবিনাকে গলাটিপে হত্যা করেছে।
 
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে রুবিনাকে হত্যা করা হয়েছে।
 
উল্লেখ্য, আড়াইমাস আগে গাবতলী উপজেলার মধ্যকাতুলী গ্রামের আবু তাহেরের সঙ্গে নওদাপাড়া কলোনী এলাকার রবিউল ইসলামের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে রুবিনা খাতুনের বিয়ে হয়।