বিদেশি জাল নোট জব্দ, পাকিস্তানি নাগরিকসহ আটক ৩

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৬:২২
 
রাজধানীতে এক পাকিস্তানি নাগরিকসহ তিনজনকে আটক করেছে র্যাব। র্যাব-২ এর অধিনায়ক মহিউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে।
 
আটককৃতরা হলেন- রেহমান (৫৭), মোজাম্মেল হক (৪০) ও ফারুক আহমেদ (২৬)। রেহমান পাকিস্তানের নাগরিক, বাকিরা বাংলাদেশি।
 

মহিউদ্দিন বলেন, ‘এই তিন জন জাল টাকা পাচারকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে তিন লাখ জাল ভারতীয় রুপি, দুই হাজার সাতশ ৭০ পাকিস্তানি রুপিসহ কিছু ইউএস ডলারও উদ্ধার হয়েছে।’