রাজধানীর কল্যাণপুরে পোড়া বস্তিতে আগুন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১১:১৬
রাজধানীর কল্যাণপুরে পোড়া বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার সকালে সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর জানান, ওই বস্তিতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
 
তবে ঠিক কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি।