ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়ায় ট্রাকের চাপায় শাহীনুর আক্তার (৪৫) নামের অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২জন। শুক্রবার সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীনুর ও আহত দুই যাত্রীর বাড়ি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, সকালে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রাম থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া শহরে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাছে এলে বিপরীত থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহীনুরের মৃত্যু হয়।
