রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ০৯:১১
রাজধানীর শনিরআখড়া ব্রিজে ট্রাকের ধাক্কায় শফিউল্লাহ (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
 
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, ব্রিজে হাঁটার সময় পেছন দিক থেকে ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।