ঢাকা নগর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন রবিবার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৪:১৭
 
জাতীয় প্রেসক্লাব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ঢাকা নগর পরিচ্ছন্নতা অভিযান ২০১৬’র উদ্ধোধন হবে রবিবার। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।

জাতীয় প্রেসক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান সভাপতিত্ব করবেন।-বাসস।