লোহাগড়ায় রংমিস্ত্রির লাশ উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৫:০৭
 
নড়াইলের লোহাগড়ায় ঠান্ডু সরদার (৩০) নামে একজন রংমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর একটার দিকে উপজেলার ইতনা মধ্যপাড়ার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা।
 
ঠান্ডু ইতনা গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল মৃত মকসেদ সরদারের ছেলে।
 
ঠান্ডুর সৎ ভাই মিলন সরদার জানান, ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দক্ষিণপাশের বিলে তার ভাই ঠান্ডুর লাশ পড়ে ছিল। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঠান্ডু পেশায় রংমিস্ত্রি ছিলেন। তার সঙ্গে কারো শত্রুতা ছিল না বলে জানান তিনি।
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপ্লব সাহা বলেন, ধারালো অস্ত্র দিয়ে নিহতের কানসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।