সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর পর্যন্ত করার দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে বগুড়া জেলা শাখার বাংলাদেশ ছাত্র ছাত্রী পরিষদ।
শনিবার বেলা ১২ টায় শহরের সাতমাথায় অনুষ্ঠিত মানবন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধা, শিক্ষক ও এলাকার মানুষ অংশ নেয়।
মানবন্ধন পরবর্তী সমাবেশে সংগঠনটির জেলা শাখার সভাপতি আলী হাসান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও আবু নাছের, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন টুকু , প্রচার সম্পাদক মুদাব্বির হোসেন খান সাফিন, যুগ্ম সম্পাদক সিবলু মিয়া ও সাইফুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করতেসরকারের প্রতি জোর দাবি জানান।
