নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটায় বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র পরিষদের ব্যানারে স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পরে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও প্রকৌশলী নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ৭৫ বছর উদযাপন কমিটি আহ্বায়ক ড. মুহাম্মদ কবির উল্যাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান ছিদ্দিক, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমান, এসএ টিভির সমন্বয়ক মিডিয়া ব্যাক্তিত্ব হাসান মঞ্জুর, বিদ্যালয় প্রতিষ্ঠাতা হাবিব উল্যাহ্ স্মৃতি সংসদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ কামারুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকনউদ্দিন, চৌমুহনী সরকারি এসএকলেজের সহযোগী অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, সুব্রত কুমার আচার্য্য, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মো. মনিরুল ইসলাম, সেনবাগ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আবু আমান উল্যাহ, বিদ্যালয় প্রতিষ্ঠাতা মরহুম হাবিব উল্যা চৌধুরীর সুযোগ্য পুত্র হেদায়েত উল্যাহ চৌধুরী, সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাক, ৭৫ বছর উদযাপন উপ-কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, বিদ্যালয়ের ছাত্র আরমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
