আড়াইহাজারে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২৩:৪২

 আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মুজাহিদুর রহমান হেলো সরকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুজাহিদুর রহমান হেলো সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করার আহ্বান  জানান। তিনি বলেন, আমি যদি বিজয়ী হতে পারি তা হলে আড়াইহাজারের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং উপজেলার  মানুষের সেবা করে যাব।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খাগকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম, প্রফেসর রুহুল আমিন রতন, লোকমান মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীর আহমেদ, মো. সবুজ, আওয়ামী লীগ নেতা আলামিন প্রধান, মুকবুল হোসেন, মো. জামাল, শাহজাহান প্রধান, মো. হান্নান সরকার প্রমুখ।