গাজীপুরে ফেনসিডিলসহ যুবক আটক

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২৩:৪২

 গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে তিনশ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকা থেকে জিএমপির সদর থানা পুলিশ তাকে আটক করে।