ভারতে অসাম্প্রদায়িকতা এখন বাজে শব্দ: অমর্ত্য সেন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২০:৫১
 
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, বর্তমানে ভারতে যে অবস্থা বিরাজ করছে তাতে মনে হচ্ছে, সাম্প্রদায়িতকার ভিত্তিতে একটি বিভক্তির বিকাশ ঘটানোর চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতির কারণে ‘অসাম্প্রদায়িকতা’ এখন বাজে শব্দ হিসেবে ব্যবহূত হচ্ছে। আর গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা এরপরে এমনভাবে ব্যবহূত হতে পারে।
 
শনিবার কলকাতায় নেতাজি রিসার্চ ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে অমর্ত্য সেন বলেন, এখন অসাম্প্রদায়িকতাকে বাজে শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর আমি সেদিন দেখার অপেক্ষায় আছি যেদিন গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতাও বাজে শব্দে পরিণত হবে।
 

নেতাজির জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যাপক অমর্ত্য সেন বলেন, সামাজিক বৈষম্য দূর করতে বর্তমান সরকার যথাযথ কাজ করছে না। এর আগের সরকারগুলো যথাযথ কাজ করেছে বলে আমার মনে হয় না।