কুষ্টিয়ার মিরপুরে উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরণ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ০৩:২৪
কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন শনিবার রাত ৯ টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বহলবাড়ীয়া ও তালবাড়ীয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছেন।
প্রকৃত শীতার্ত জনগোষ্ঠি যাতে কোনভাবে শীতবস্ত্রহীন না থাকে সেজন্য রাতের আঁধারে আকষ্মিক এই কম্বল বিতরনের মধ্যদিয়ে ‘রাত-বিরাত’ কর্মসূচীর সুচনা করলেন উপজেলা চেয়ারম্যান। তিনি জানান, এ কর্মসূচী আরও কয়েক রাত চলবে। কম্বল বিতরনের সময় উপজেলা চেয়াম্যানের সঙ্গে ছিলেন মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা, জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু, উপজেলা যুগলীগের সভাপতি কাশেম জোয়াদ্দার, পৌর আওয়ামীলীগের সেক্রেটারী ফেরদৌস ওয়াহেদ জোয়াদ্দার, সদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক হিরোক জোয়াদ্দার, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়াদ্দার, সেক্রেটারী রাশেদুজ্জামান রিমন, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা হুমায়ূন কবির হিমু, দৈনিক গ্রামের কাগজের জেলা প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস প্রমুখ।