প্রথম জানাজা ডিআরইউতে, দ্বিতীয় জানাজা প্রেসক্লাবে

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৪:৫৩
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদের প্রথম নামাজে জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা সাড়ে ১১টায় সম্পন্ন হবে। আর দ্বিতীয় জানাজা হবে জাতীয় প্রেসক্লাবে দুপুর ১২টায়।
 
সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
 
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
 
গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আলতাফ মাহমুদ।