মশাবাহিত জিকা ভাইরাসে ডোমিনিকান রিপাবলিকে ১০ জন আক্রান্ত হয়েছেন। এই রোগে নবজাতক শিশুরা গুরুতর শারীরিক ত্রুটি নিয়ে জন্মায়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলটাগ্রাসিয়া গুজম্যান জানান, যুক্তরাষ্ট্রে পাঠানো ২৭টি নমুনা পরীক্ষা করে ১০টিতে জিকা ভাইরাসের অস্তিত্ব নিশ্চিৎ হওয়া গেছে। এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেশব্যাপী শক্ত পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য বলে জানিয়েছেন তিনি।

নবজাতকদের ত্রুটিপূর্ণ ও অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্মগ্রহণের জন্য জিকা ভাইরাসকে দায়ী করা হচ্ছে। জমে থাকা পানিতে এই ভাইরাসের বাহক মশা জন্মায় বলে পানি জমতে না দেয়া ও মশক নিধন কর্মসূচির ওপর জোর দেয়া হচ্ছে। সূত্র: এএফপি