শীতে সুন্দর দুটি পা পেতে

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ২৩:০৩
শীতের সময়ে একটু বেশি বেশি ত্বকের যত্ন নিতে হয়। অন্যান্য ত্বকের সঙ্গে পায়েরও সমানভাবে যত্ন নিতে হবে। কারন শীতের রুক্ষ আবহাওয়ায় ময়েশ্চরারের অভাবে পায়ের ত্বক শুষ্ক হয়ে যায়। এর ফলে পা ফাটার সমস্যা দেখা যায়। সুন্দর ট্রেন্ডি সাজও মাটি হয়ে যায় । যদি দেখা যায় পায়ের ফাটা গোড়ালি। কিন্তু ব্যস্ততার জন্য সবসময় পার্লারে গিয়ে পেডিকিওর করানো সম্ভব হয় না। চিন্তা করবেন না। ঘরোয়া উপায় মিলবে পা ফাটার সমস্যা থেকে মুক্তি।
 
আমাদের এবারের আয়োজনে এমনই কিছু ঘরোয়া পরামর্শ দেওয়া হয়েছে। এপলক দেখে নিতে পারেন । যা চর্চা করে ঘরে বসেই আপনি পেতে পারেন সুন্দর দুটি পা।
 
-বাইরে থেকে বাড়িতে আসার পরই হালকা গরম জলে অল্প নারকেল তেল, সামান্য নুন দিয়ে পা ডুবিয়ে রাখুন। আলতো করে পিউমিস স্টোন দিয়ে ভাল করে পা পরিষ্কার করুন। এর পর শুকনো তোয়ালে দিয়ে পা মুছে নিন।
 
-স্নানের সময় ভাল করে সাবান, পিউমিস স্টোন বা ধুধুল দিয়ে পা পরিষ্কার করুন।
 
-পায়ের ফাটা অংশে জমা ময়লা পরিষ্কার করতে চাইলে দুই-তিন চামচ চালেরগুড়ি, মধু ও ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। গোড়ালির ফাটা অংশের উপর মিশ্রনটি লাগিয়ে দিন। কিছুক্ষণ রাখার পর ভিজে হাত দিয়ে মিশ্রনটি ঘষে ঘষে তুলে ফেলুন। ময়লা উঠে যাবে।
 
-পায়ের ফাটা অংশে মেহেদি পাতা, পালং শাক বাটা ও গ্লিসারিন মিশিয়ে লাগান। মিনিট দশেক রাখার পর ধুয়ে ফেলুন।
 
কিন্তু এ তো গেল পা পরিষ্কার করার কথা। শুধু পরিষ্কার করলেই তো হল না, পরিচর্যার জন্য দরকার সঠিক উপায় ত্বককে নরম মসৃন করা। ত্বক নরম করতে হলে আমন্ড অয়েল বা তিল তেল ভাল। নিদেংপক্ষে বাড়িতে নারকেল তেল তো থাকেই। সেটাই পায়েপ পাতায় ও গোড়ালিতে ভাল করে ম্যাসাজ করে নিতে পারেন। এই ফুট স্পা শুধু পায়ের পেশি টোনডই করে না, রিল্যাক্স করতেও সাহায্য করে। ক্লান্তি দূর করে এবং রক্ত সঞ্চালনেও সাহায্য করে।