কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৫:৩৪
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নুরুল ইসলাম (৭৫) নামের ঐ কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া ঐ কয়েদিকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তিনি জানান, নুরুল ইসলাম শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন। উন্নত চিকিত্সরা জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।