প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, আকস্মিক ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ পদ্মায় আটকে পড়ে তিনটি ফেরি। পরে কুয়াশা কমে এলে সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
ইত্তেফাক/এমআরএম
