অতিথি আপ্যায়ন বা পরিবারের সদস্যদের জন্য বিকেলের নাস্তায় স্যান্ডউইচ হতে পারে মজাদার খাবার। আপনি চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন নানা স্বাদের স্যান্ডউইচ। এবারের আয়োজনে ৪ পদের স্যান্ডউইচের রেসিপি দিয়েছেন তানজিন তিপিয়া।
এগ স্যান্ডউইচ
উপকরণ: ডিম ফেটিয়ে ভাজা করা ১টি, টমেটো স্লাইস ৪টি।
প্রণালি: পাউরুটির মাঝখানে ডিম ভাজি, টমেটো স্লাইস দিয়ে কেটে নিলেই স্যান্ডউইচ তৈরি।
উইপ ক্রিম স্যান্ডউইচ:
উপকরণ: উইপ ক্রিম প্যাকেট ১টি, তরল দুধ ১ কাপ (ছোট), পাউরুটি ১ প্যাকেট।
প্রণালি: খুব ঠাণ্ডা তরল দুধে উইপ ক্রিম বিট করলেই ক্রিম ফুলে উঠবে। ক্রিম পাউরুটিতে লাগালেই স্যান্ডউইচ তৈরি।
ফিশ স্যান্ডউইচ:
উপকরণ :সিদ্ধ করা কাঁটা ছড়ানো তেলাপিয়া মাছ ১টি, ওয়েস্টার সস ৩ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১টি।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এ মিশ্রণ ২টি পাউরুটির মাঝখানে রেখে কেটে নিলেই স্যান্ডউইচ তৈরি।
চিকেন স্যান্ডউইচ:
উপকরণ: হাড় ছাড়ানো সিদ্ধ করা চিকেনের পিস ২টি, মেয়নেজ ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, লবণ স্বাদমতো।
প্রণালি: মাংস হাতে চিড়ে নিন। লবণ, মেয়নেজ, কাঁচা মরিচ একত্রে মিশিয়ে নিন। ২টি পাউরুটির মাঝখানে পুর দিয়ে কাটলেই স্যান্ডউইচ তৈরি।
