গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি বাসের তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পাটগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক।
আহত সাইফুল ইসলাম (৩২) ও মাহফুজ মোল্লাকে (৩০) প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাইফুলকে খুলনায় পাঠানো হয়।
ওসি জানান, দুপুরে কমফোর্ট লাইনের একটি বাসের তেলের ট্যাঙ্ক মেরাতের জন্য সাইফুল বাসটি মাহফুজের গ্যারেজে নিয়ে যান। সেখানে ট্যাংক ঝালাই করার সময় বিস্ফোরিত হলে সাইফুল ও মাহফুজ আহত হন।
