বিরামপুর জেলা বাস্তবায়নের দাবিতে পেশাজীবী ঐক্য পরিষদের আহবানে আধা বেলার ধর্মঘট চলছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট বেলা ১২টা পর্যন্ত চলবে।
ধর্মঘটের সময় বিরামপুর শহরের উপর দিয়ে চলমান ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরের দু’পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়েছে। শহরের সব প্রকার দোকান পাট বন্ধ রেখে লোকজন স্থানীয় ঢাকা মোড়ে গণজামায়েতে শামিল হয়েছে।
IMG0
ঢাকা মোড়ে পেশাজীবী ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন।
