নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা সোহরাব হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
সোহরাব হোসেন গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত সমির উদ্দীনের ছেলে। সে গাংনী পৌর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ সংগীয় ফোর্সসহ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল বাজার এলাকা থেকে সোহরাব হোসেনকে গ্রেফতার করেন।
গাংনী থানার ওসি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সোহরাব হোসেন বিএনপি নেতৃতাধীন ২০ দলীয় জোটের ডাকা আন্দোলনের সময় পুলিশের দায়ের করা নাশকতা মামলার এজাহারভূক্ত আসামি। মামলা নম্বর জিআর ৭৮০/১৩ ইং। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন।
আটক সোহরাব হোসেনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
