নেত্রকোণার মদন উপজেলার বাগজান গ্রামে বুধবার জমিতে পানি দেয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে বাগজান গ্রামের আবুল কালাম (৩২), লিটন মিয়া (২৫), আব্দুছ ছাত্তার (৭০), সেবুল মিয়া (২৫), আব্দুর রশিদ খন্দকার (৭০), টিপু সুলতান (২৮), সামছুল আলম (৩৫), তাজু মিয়া (৫৫), মতিউর রহমানকে (৬০) মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে বাগজান গ্রামের লিটন মিয়ার সঙ্গে একই গ্রামের টিপু সুলতানের জমিতে সেচের পানি দেয়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ১২ জন আহত হয়।
