দুর্নীতি না করার শপথ নিলেন শিক্ষার্থীরা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৬:০৬
ব্রাহ্মণবাড়িয়ায় ‘দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের  ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।
 
বৃহস্পতিবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সদস্যদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি না করার শপথ গ্রহণ করে।
 
এতে দুর্নীতি দমন কমিশন চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুইয়া প্রধান অতিথি ছিলেন।  দুর্নীতি দমন কমিশন  কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বিশেষ অতিথি ছিলেন। 
 
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রকৌশলী  রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আবদুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু, আখাউড়া উপজেলা শাখার সভাপতি শাহজাদা খাদেম এবং ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।